প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় এবং জাপানের জিবি ও এনআইসিএল’র চুক্তি স্বাক্ষর

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৬ জুলাই ২০১৭, ১৯:২৩আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৯:২৬

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় এবং জাপানের জিবি ও এনআইসিএল’র চুক্তি স্বাক্ষর রাজধানীর বনানীতে অবস্থিত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ও জাপানের গ্লোবাল ব্রিজ লিমিটেড (জিবি) এবং নিপ্পন ইন্টারন্যাশনাল লিমিটেড (এনআইসিএল) এর সঙ্গে শিক্ষা বিষয়ক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী বাংলাদেশে জাপানের শিক্ষা, গবেষণা ও অন্যান্য  শিক্ষা বিষয়ক কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে একটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠা করবে যাতে অত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা একটি শর্ট কোর্স সম্পাদনের জন্য জাপানি ভাষা শিক্ষা কোর্সে পড়া-লেখা সম্পন্ন করে জাপানে উচ্চ শিক্ষার্থে যেতে পারবে এবং শিক্ষার্থীরা জাপানের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করার সুযোগ পাবে।

চুক্তি অনুযায়ী প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জিবি ও এনআইসিএল এর সহযোগিতায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পছন্দের যেকোনও বিষয়ে জাপানের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা শেষে চাকুরির সুবিধা পাবে।

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের জাপানিজ সেন্টারের জন্য জাপানের জিবি এবং এনআইসিএল ফ্যাকাল্টি প্রদানের মাধ্যমে বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও উভয় প্রতিষ্ঠানই শিক্ষা সংশ্লিষ্ঠ বিষয়ের উপর কনফারেন্স-এর আয়োজন করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যলয়ের পক্ষে অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অন্যদিকে, জাপানের গ্লোবাল ব্রীজ লিমিটেড (জিবি) এর সিইও এবং চেয়ারম্যান মিসি শিমুইয়ামা এবং জাপানের নিপ্পন ইন্টারন্যাশনাল লিমিটেড (এনআইসিএল) এর চেয়ারম্যান আব্দুল মতিন মল্লিক চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যায়ের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রার্স্টিজের চেয়ারম্যান এম. এ. খালেক, বোর্ড অব ট্রাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ.কে.এম আশরাফুল হক এবং রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি