জবির নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চেয়ে আবারও মানববন্ধন

জবি প্রতিনিধি
১৭ জুলাই ২০১৭, ১৪:১৪আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৪:২১

জবির নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চেয়ে আবারও মানববন্ধন ৫৫ দিন ধরে নিখোঁজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র সাদিকুল ইসলাম মিলনের সন্ধানের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আবারও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৭ জুলাই) বেলা ১১টায় ক্যাস্পাসে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এর আগে আজ সকাল ৯টার দিকে পদার্থ বিজ্ঞান বিভাগের সবগুলো ক্লাস ও পরীক্ষা বর্জন করে শ্রেণিকক্ষে তালা লাগিয়ে দেয় মিলনের সহপাঠিরা। এরপর মিলনের সহপাঠিরা ক্যাম্পাসে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান গেটে অবস্থান নেয় ও গেট বন্ধ করে দেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোস্তফা কামালের সঙ্গে শিক্ষার্থীদের কয়েক তর্ক হয়। পরে জবি প্রক্টর ড.নুর মোহাম্মদ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। এরপর শিক্ষার্থীরা গেট থেকে সরে এসে ভিসি ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় পদার্থ বিজ্ঞানের চেয়ারম্যান পরিমল বালা ও অধ্যাপক ড.নুরে আলম আব্দুল্লাহর সঙ্গে শিক্ষার্থীদের কথাকাটা-কাটি শুরু হয়। পরে প্রক্টর ড. নুর মোহাম্মদের উদ্যোগে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে থেকে সাতজন শিক্ষার্থীকে ডেকে নিয়ে নিখোঁজ মিলনের সন্ধানে করণীয় নিয়ে আলোচনায় বসেন শিক্ষকরা।

উল্লেখ্য, ২৩শে মে ভোররাতে মোহাম্মদপুরের আদাবর এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজন দুর্বৃত্ত মিলনকে তুলে নিয়ে যায়। কিন্তু আটকের খবর আইনশৃঙ্খলা বাহিনী অস্বীকার করলে পরদিন মিলনের পরিবার আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করে। এদিকে, মিলনের সহপাঠিরা ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানালে প্রক্টর ড. নূর মোহাম্মদ পুলিশের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের জানান, মিলন ডিবি হেফাজতে আছে। কিন্তু ডিবি কার্যালয়ে মিলনের মা বাবা ছেলের সঙ্গে দেখা করতে গেলে মিলন ডিবির হেফাযতে নেই বলে জানায় মিন্টু রোডস্থ ডিবি কার্যালয়। পরে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, আগের তথ্যটি ভুল ছিল। পুলিশ স্বীকার করছে মিলন তাদের হেফাজতে নেই।

প্রসঙ্গত, ১২ জুলাই মিলনকে উদ্ধারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম