অবশেষে এগ্রিকালচার ডিগ্রি পাচ্ছেন হাবিপ্রবির এগ্রিবিজনেসের শিক্ষার্থীরা

হাবিপ্রবি প্রতিনিধি
১৯ জুলাই ২০১৭, ১৬:২৫আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৬:৩০

অবশেষে এগ্রিকালচার ডিগ্রি পাচ্ছেন হাবিপ্রবির এগ্রিবিজনেসের শিক্ষার্থীরা দীর্ঘ আন্দোলনের পর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল অ্যান্ড এগ্রিবিজনেস বিভাগের শিক্ষার্থীরা বিএসসি ইন এগ্রিকালচার ডিগ্রি পাচ্ছেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের ৪৩তম একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সমিউল আলম।

এছাড়া কাউন্সিলে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ছাত্রছাত্রীদের মাসিক ইন্টার্নি ভাতা ৮ হাজার থেকে ১০ হাজার টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রসঙ্গত, এগ্রিকালচার ডিগ্রির দাবিতে ২ মাস ধরে আন্দোলন করে আসছিলেন এগ্রিকালচার অ্যান্ড এগ্রিবিজনেস বিভাগের ছাত্রছাত্রীরা।

নতুন এই সিদ্ধান্ত অনুসারে, এগ্রিকালচার অ্যান্ড এগ্রিবিজনেসের সিলেবাসে যদি এগ্রিকালচারের কোনও কোর্স বাদ থাকে তাহলে তা পূরণ করে ডিগ্রি দেওয়া হবে।

এগ্রিকালচার ডিগ্রি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে আগের এগ্রিবিজনেসের ছাত্রছাত্রীরা। তৃতীয় বর্ষের ছাত্রী রুবি বলেন, ‘প্রাণের দাবি পূরণ হয়েছে,অনেকদিন ডিগ্রির চিন্তায় শান্তিমত ঘুমাতে পারতাম না। ধন্যবাদ উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেমসহ প্রশাসনকে। ’

উল্লেখ্য, ২০১৩ সালে এগ্রিকালচার অ্যান্ড এগ্রিবিজনেস নামে নতুন সাবজেক্ট চালু করা হয়, তাদের ডিগ্রির নিবন্ধন না থাকায় ২ মাস থেকে আন্দোলন করে আসছিল ৫০০ জন শিক্ষার্থী।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের