প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বস্ত্র প্রকৌশল বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৪ জুলাই ২০১৭, ১৭:১০আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৭:১৪

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বস্ত্র প্রকৌশল বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বস্ত্র প্রকৌশল (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং) বিভাগের সামার সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী বক্তব্য রাখেন। এ সময় তিনি নবাগত শিক্ষার্থীদের বস্ত্র প্রকৌশল বিভাগে ভর্তি হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিশ্ববিদ্যালয়ের বস্ত্র প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম এ খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম আশরাফুল হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা এবং প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক শেখ হাসানুজ্জামান বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম হাবিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এবিএম অব্দুল্লাহ, বস্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এম এম মোস্তাফিজুর রহমান, মো. রেজাউল করিম ভুইয়া, ড. মো. হেলাল উদ্দিন, ড. মো. আবু সায়িদ মিয়াসহ বিভাগের সব শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উপস্থিত ছিলেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম