শিক্ষার্থীদের সঙ্গে জাবি প্রশাসনের আলোচনা শুরু

জাবি প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৭, ১৯:১৪আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৯:১৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান সংকট নিরসনে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকাল পাঁচটার দিকে প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ আলোচনা শুরু হয়। শিক্ষার্থী ও  বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

এর আগে সকাল সাড়ে আটটায় মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে চতুর্থদিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ করেন শিক্ষার্থীরা। সোয়া ১১টার দিকে উপাচার্য তাদেরকে আলোচনায় বসার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ শিথিল করেন।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ ও নিরাপদ সড়কের দাবিতে গত ২৭ মে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর উপাচার্যের বাসভবনে বিক্ষোভ করেন তারা। এ ঘটনার পর, উপাচার্যের বাসভবনে ভাঙচুর এবং শিক্ষক লাঞ্ছনার অভিযোগে ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলা দায়েরের পর থেকে তা প্রত্যাহারের দাবিতে ‘শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ’ ও ’প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’-এর ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার (২ আগস্ট) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে ‘সন্ত্রাস ও নিপীড়নের বিরুদ্ধে শিক্ষকবৃন্দ’ এর ব্যানারের মাঠে নামার ঘোষণা দেন শিক্ষকরা।

এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম