কুবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৭, ১৪:৪৭আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১৪:৪৯

কুবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ‘ম্যানেজমেন্ট সপ্তাহ’ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। একই অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয়েছে নবীণ শিক্ষার্থীদের এবং বিদায় দেওয়া হয়েছে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মকছুদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো.আলী আশরাফ এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদের ডিন ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্যাহ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.কাজী মোহাম্মদ কামাল উদ্দিন এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ‘ম্যানেজমেন্ট ক্লাবের’ আহ্বায়ক কাজী ওমর সিদ্দিকী উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিভাগের শিক্ষক এবং নবীণ ও প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় বিভাগে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অনুষ্ঠান শেষে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম