রাবিতে বঙ্গবন্ধুর খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৭, ২০:৪৫আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ২০:৪৮

রাবিতে বঙ্গবন্ধুর খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানায়।

মানবন্ধনে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘১৯৭৫ বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করেছিল কিছু প্রেতাত্মা। তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষান্ত হননি, তার পরিবারের ২১জনকে হত্যা করে। কিন্তু এসব হত্যাকাণ্ডের বিচারকার্য শুরু হলেও দেশের বাহিরে পলাতক খুনিদের শাস্তি হয়নি।’

এ সময় তিনি তাদের (খুনিদের) দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানান।

রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সহ-সভাপতি মাহফুজ আল-আমিন, সাদ্দাম হোসেন সজিব, হাবিবুল্লাহ নিক্সন, মিজানুর রহমান সিনহা, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন শেখ প্রমুখ।
/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম