‘বাংলাদেশে নারীরা এখনও অবহেলিত’

ইউল্যাব প্রতিনিধি
১০ আগস্ট ২০১৭, ২০:২৬আপডেট : ১০ আগস্ট ২০১৭, ২০:৩৩

‘বাংলাদেশে নারীরা এখনও অবহেলিত’ বাংলাদেশে এখনও বেশির ভাগ নারী পরিবারে অবহেলিত ও নিপীড়িত বলে জানিয়েছেন অ্যাকশান এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। তিনি বলেন, ‘বাংলাদেশের সংসদে ১৯ শতাংশ নারী থাকলেও আমরা যে নারীদের অধিকার বাস্তবায়ন করে ফেলেছি তা বলা যাবে না।’

বুধবার (৯ আগস্ট) বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ধানমণ্ডির ক্যাম্পাস অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে অতিথি বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউল্যাবের গবেষণা কেন্দ্র সেন্টার ফর এন্টারপ্রাইজ অ্যান্ড সোসাইটি (সিইএস) এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে আলোচনার বিষয় ছিল লিঙ্গ, নারী অধিকার এবং জলবায়ু পরিবর্তন।

সেমিনারে ফারাহ কবির বলেন, ‘বাংলাদেশের নারীরা পুরুষদের থেকে বেশি দারিদ্রতার শিকার কারণ তাদের পরনির্ভরশীলতা। দৈনন্দিন কাজ থেকে শুরু করে নারীরা পরিবারের সব কিছু দেখাশোনা ও সন্তান লালন পালন করে। যার জন্যে তারা নিজেদের জন্যে সময় বের করতে পারে না এবং নিজের দক্ষতা ও মেধাকে সমাজের কল্যাণে ব্যবহারে ব্যর্থ হয়। যে কারণে তারা অন্যের ওপর নির্ভর হয়ে পড়ে।’

এ সময় ইউল্যাবের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এমডিপি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের