ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘ডিআইইউ টেকঅফ প্রোগ্রামিং প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৭, ১৪:২২আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৪:২৬

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘ডিআইইউ টেকঅফ প্রোগ্রামিং প্রতিযোগিতা’  অনুষ্ঠিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেকঅফ প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিএসই ভবনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এরপর বিকেলে এক অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন। এ সময় তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং বিষয়ে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ইউনিভার্সিটিতে প্রতি সেমিস্টারেই এই প্রতিযোগিতা আয়োজন করা হয়ে থাকে।’

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফুয়াদ হাসান, প্রথম রানার আপ মো. জোবায়ের হোসেন ও দ্বিতীয় রানার আপ  হয়েছেন ইমামুল হাসান খান। এ সময় শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রতিযোগিতার প্রধান বিচারক এবং সিএসই বিভাগের অতিথি শিক্ষক ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুর রহমান, সিনিয়র লেকচারার শাহ মো. তানভীর সিদ্দিকী, কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মাহমুদ সাজ্জাদ আবির ও সিএসই বিভাগের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী মুহাইমিনুল ইসলাম জিম উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম ও ২য় সেমিস্টারের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।   

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম