বন্যাদুর্গতদের পাশে কবি নজরুল বিশ্ববিদ্যালয় পরিবার

জাককানইবি প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৭, ১৪:২৬আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৪:২৯

বন্যাদুর্গতদের পাশে কবি নজরুল বিশ্ববিদ্যালয় পরিবার সম্প্রতি বন্যায় বাংলাদেশে বহু মানুষ প্রাণ হারিয়েছে। বন্যায় কারো ঘরবাড়ি ভেসে গেছে আবার কারো ফসলি জমি ডুবে গেছে। এছাড়া বন্যাকবলিত এলাকায় সৃষ্টি হয়েছে খাবারের সংকট। তাই বন্যা কবলিত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়ের (শারীরিক শিক্ষা বিভাগের) সেকশন অফিসার ফাহাদুজ্জামান মো. শিবলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন,‘২৮ আগস্ট (সোমবার) বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা তাদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ জামালপুর জেলার মাদাগঞ্জ উপজেলায় বন্যা কবলিত মানুষদের প্রদান করেন।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সর্বমোট ২শ পরিবারের মাঝে এক লাখ ১৫ হাজার প্রদান করা হয়।এছাড়া সংগ্রহ করা অর্থের সঙ্গে ১০ হাজার টাকা প্রদান করেছেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহিত উল আলম ।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম