রাবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু মঙ্গলবার

রাবি প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৯

রাবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) থেকে তিন দিনব্যাপী ‘টিআইবি-গোল্ড বাংলাদেশ তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৭’ শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ডিনস ভবনের সম্মেলন কক্ষে সকাল ১০টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান।

সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ‘গ্রুপ অব লিবারেল ডিবেটারস বাংলাদেশ’ (গোল্ড বাংলাদেশ) এ প্রতিযোগিতার আয়োজন করে।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সোহরাব হোসেন জানান, আগামী ২৮ সেপ্টেম্বর আন্তজার্তিক তথ্য অধিকার দিবস। এ দিবসটি সামনে রেখে তথ্য অধিকার আইন এবং আইন বিষয়ক বিভিন্ন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সংসদীয় পদ্ধতির এ বিতর্ক প্রতিযোগিতায় সারাদেশের ১৯টি সরকারি বিশ্ববিদ্যালয়, ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ৪টি সরকারি-বেসরকারি স্নাতকোত্তর পর্যায়ের কলেজসহ মোট ৩২টি প্রতিষ্ঠানের ৩২টি বিতর্ক দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

তিনি আরও জানান, এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান ও বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

আগমী ১৪ সেপ্টেম্বর বিকেল ৫টায় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম