রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে নোবিপ্রবিতে অনশন কর্মসূচি পালন

নোবিপ্রবি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫১

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে নোবিপ্রবিতে অনশন কর্মসূচি পালন চলমান রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) রোহিঙ্গা রিফিউজি ফ্রেন্ড সোসাইটির উদ্যোগে দিনব্যাপী ‘প্রতিবাদী অনশন’ কর্মসূচি পালন করা হচ্ছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম প্রাঙ্গণে সকাল সাড়ে ৭টায় এ অনশন কর্মসূচি শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।

দিনব্যাপী অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ অ্যান্ড লিবারেশন ওয়্যার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ আতিকুল ইসলাম ও বিভাগটির অ্যাসোসিয়েট প্রফেসর ড. দিব্যদুতি সরকারসহ বিভাগের শিক্ষার্থীরা।

অনশন কর্মসূচিতে দেওয়া বক্তৃতায় বাংলাদেশ অ্যান্ড লিবারেশন ওয়্যার স্টাডিজ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. দিব্যদুতি সরকার বলেন,‘আমি অনশন করছি। গামছা গায়ে মেঝেতে বসে আজকের ক্লাশ নিবো, অফিসিয়াল কাজ করবো।’

তিনি আরও বলেন, ‘আমার ছাত্র-ছাত্রীরা রোহিঙ্গা শিশুদের জন্য মানুষের কাছে কাছে সাহায্য চাচ্ছে। আমি সাহায্যের হাত বাড়িয়েছি এবং সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহ্বান জানাচ্ছি।’

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম