ইউল্যাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৭, ১৫:৩৭আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৬:৪৫

ইউল্যাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) একে একে পার করলো ১৩টি বছর। উন্নত শিক্ষা প্রদানের লক্ষ্যে এটি প্রতিষ্ঠা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও কথা সাহিত্যিক কাজী শাহেদ আহমেদ। স্বল্প পরিসরে ২০০৪ সালে যাত্রা শুরু করা ইউল্যাব আজ বিশাল পরিবার। ইউল্যাবে শিক্ষার্থীদের বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো করে যোগ্য করে গড়ে তোলা হয়।

 বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইউল্যাব একটি উজ্জ্বল নাম। এখানে শিক্ষা ব্যবস্থা ও সুযোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ইউল্যাবে রয়েছে গবেষণার সুযোগ।  গবেষণা অর্থায়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া ইউল্যাবে এখন শিক্ষার্থী সাড়ে পাঁচ হাজারেরও বেশি।

দিনটিকে স্মরণীয় করে রাখতে নেওয়া হয়েছে কর্মসূচি। ইউল্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান।

উদ্বোধনী বক্তব্য রাখবেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাজী নাবিল আহমেদ, এমপি। এরপর বক্তব্য রাখবেন ইউল্যাব এমিরেটাস প্রফেসর রফিকুল ইসলাম। কেক কেটে দিনটি অনাড়ম্বরভাবে উদযাপনের আয়োজন করা হয়েছে।

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম