কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বহিষ্কার

কুবি প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৭, ১৪:৫২আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১৪:৫৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বহিষ্কার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএই) বিভাগের দুই শিক্ষার্থীকে দুই বছরের জন্য শিক্ষাকার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশ্ন ও উত্তরপত্র চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ৬৭তম সিন্ডিকেট সভায় তাদের বহিস্কার করা হয়।  

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার সাক্ষরিত এক অফিস আদেশ এ তথ্য জানা যায়। বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলো, সিএসই ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাখাওয়াত হোসেন সানি ও সিরাজুল ইসলাম মনির।

এদিকে,  প্রশ্ন ও উত্তরপত্র চুরির সহযোগী নির্মল চন্দ্র দাসকে এ ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত করা হলেও বিশ্ববিদ্যালয় সংস্থাপন শাখায় কর্মরত আছেন তিনি। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোন স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.মজিবুর রহমান মজুমদার বাংলাট্রিবিউনকে বলেন, ‘অভিযুক্ত নির্মলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে নিয়ম অনুসারে সে যে শাস্তি পাবে সেটাই দেওয়া হবে। এই প্রক্রিয়াটি শুরু হয়েছে।’

উল্লেখ্য, ২০ মার্চ ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ‘ফিজিক্স-২’ কোর্সের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় মান উন্নয়নের জন্য অংশ্রগ্রহণ করেন ওই দুই শিক্ষার্থী। কিন্তু পরীক্ষার আগে ওই দুই শিক্ষার্থী প্রশ্ন ও উত্তর পত্র চুরি করেন বিভাগের নির্মল চন্দ্র দাস নামে এক কর্মচারীর সহযোগিতায়। এরপর তারা পরীক্ষার দিন লিখিত খাতা নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন। এসময় পরীক্ষার পরিদর্শক হাতেনাতে ধরে তাদের পরীক্ষা বাতিল করেন। এ ঘটনায় সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জাকির ছায়াদউল্লাহ খান কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতেই দুই শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়।

 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম