দুর্গাপূজা, আশুরা ও লক্ষীপূজা উপলক্ষে ১০ দিনের ছুটি শেষে রবিবার (৮ অক্টোবর) খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ছুটি ঘোষণা করে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর সূত্রে জানা যায়, দুর্গাপূজা ও মহররম (আশুরা) উপলক্ষে ২৭ সেপ্টেম্বর (বুধবার) থেকে ১ অক্টোবর (রবিবার) পর্যন্ত এবং লক্ষীপূজা উপলক্ষে ৫ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় ও প্রশাসনিক দফতর বন্ধ ঘোষণা করা হয়। তবে ৬ ও ৭ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় এই দুইদিনও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ৮ অক্টোবর থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় কার্যক্রম, ক্লাস-পরীক্ষা ও সব প্রশাসনিক দফতর খোলা থাকবে।








