নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ‘স্বাধীনভাবে পাঠদান, শিক্ষকদের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য ড. মো. গোলাম সামদানী ফকির উপস্থিত ছিলেন। এসময় তিনি নৈতিকতা ও মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়ে উপস্থিত সব শিক্ষককে বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমে আরও সংশ্লিষ্ট হওয়ার আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে গ্রিন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো.ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মো.শহীদ উল্লাহ, রেজিস্ট্রার লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম (অব.), অধ্যাপক এম এম খান, অধ্যাপক ড.গোলাম আহমেদ ফারুকী ও অধ্যাপক ড. মো. ফায়জুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের চেয়ারম্যান নিজ নিজ প্রিয় শিক্ষককে নিয়ে স্মৃতিচারণ করেন। এ সময় নানা ধরনের বিনোদনমূলক খেলাতেও অংশ গ্রহণ করেন তারা।








