হাবিপ্রবিতে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুনামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৭, ১৫:১৪আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৫:২০

হাবিপ্রবিতে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুনামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বিজ্ঞান অনুষদ দল ৬ উইকেটে সিএসই (কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং) অনুষদ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল খেলার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মু.আবুল কাসেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় তিনি  বলেন,‘পড়াশুনার পাশাপাশি খেলাধূলা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা যেমন শরীর ও মনকে সুস্থ রাখে তেমন একজন ভালো খেলোয়ার নিজ প্রতিষ্ঠান ও দেশের প্রতিনিধিত্ব করে।’

অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ড. এস এম হারুন-উর-রশীদ, হাবিপ্রবি’র ছাত্রলীগ নেতা মো. মমিনুল হক রাব্বী ও মো. মামুনুর রশিদ বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রলীগ নেতারা ও হাবিপ্রবি’র শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম