কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৭, ১৯:২২আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৯:২৬

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) লোক প্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্ট শুরু হয়।

এসময় খেলার মাঠে লোক প্রশাসন বিভাগের প্রভাষক মাহযাবিন সুলতানা মিতুল, গাজী আরাফাত উজ জামান মার্কনী ও কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।  

প্রথম দিনের ম্যাচ লোকপ্রশাসন বিভাগের ২০১৩-১৪ সেশনের বিপক্ষে ২০১৪-১৫ (৫ম ব্যাচ) সেশনের শিক্ষার্থীরা মুখোমুখি হয়। খেলায় ১-০ গোলে ২০১৩-১৪ সেশন (৪র্থ ব্যাচ) জয়লাভ করে।

টুর্নামেন্টের প্রথম দিনের ম্যাচ পরিচালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. ওমর ফারুখ সরকার। টুর্নামেন্টে ৪র্থ ব্যাচের টিম ম্যানেজার হিসেবে ছিলেন প্রভাষক গাজী আরাফাত উজ জামান মার্কনী এবং ৫ম ব্যাচের টিম ম্যানেজার হিসেবে ছিলেন প্রভাষক মাহযাবিন সুলতানা মিতুল এবং টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের প্রভাষক অলি উল্লাহ। 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম