ইবির চতুর্থ সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু আজ

ইবি প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৭, ১৩:৪২আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৩:৪৫

ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চতুর্থ সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আজ রবিবার (২২ অক্টোবর) থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সমাবর্তনের রেজিস্ট্রেশন করতে পারবেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ইবির চতুর্থ সমাবর্তন আগামী ২০১৮ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সমাবর্তনে উপস্থিত থাকবেন। এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষ থেকে ২০১১-১২ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক (সম্মান), ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষ থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর (মাস্টার্স) ও ২৩৬তম সিন্ডিকেট সভায় অনুমোদিত এমফিল ও পিএইচডি ডিগ্রিপ্রাপ্তদের মূল সনদপত্র প্রদান করা হবে।

রেজিস্ট্রেশন ফি বাবদ ৪টি অথবা দুয়ের অধিক সনদের জন্য চার হাজার টাকা, ২টি সনদের জন্য তিন হাজার ৫শত টাকা এবং ১টি সনদের জন্য তিন হাজার টাকা অগ্রণী ব্যাংক লিমিটেড, ইবি শাখা, ডাচবাংলা মোবাইল ব্যাংকিং (রকেট), সিওরক্যাশ ও মাইক্যাশের মাধ্যমে প্রদান করতে পারবেন শিক্ষার্থীরা।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনসহ যেকোন তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd/convocation) তে বিস্তারিত পাওয়া যাবে।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম