বশেমুরবিপ্রবিতে বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৭, ১৮:০৭আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৮:১০

বশেমুরবিপ্রবিতে বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। রবিবার (২২ অক্টোবর) পরিসংখ্যান বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়।

‘বেটার ডাটা বেটার লাইফ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার বিকেল সাড়ে ৪টায় ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের গ্যারেজ প্রাঙ্গণে শেষ হয়। এরপর বিভাগের আন্তঃবর্ষ ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এসময় বিভাগীয় সভাপতি মো. কামাল হোসেন বলেন, ‘সঠিক তথ্য ও উপাত্তের সাহায্যে সমগ্র বিশ্বকে উপস্থাপন করা সম্ভব। তাই এ বিষয়ে সবাইকে সচেতন করতে আমাদের এই আয়োজন।’

র‌্যালিতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম