কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৭, ১৯:০২আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৯:০৫

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ তথ্য প্রযুক্তির যুগে উচ্চশিক্ষা, চাকরি অথবা ব্যবসা যে কোন কাজ করতে গেলে লেখালেখির কাজ, ডকুমেন্ট তৈরি, হিসাব নিকাশ, তথ্য উপস্থাপনা ও যোগাযোগ ব্যবস্থাসহ ইত্যাদি কম্পিউটারের সাহায্যে করতে হয়। তরুণ-তরুণীদের এ বিষয়ে দক্ষ করে তোলার লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘আভা ফাউন্ডেশন’।

ফাউন্ডেশনটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন নজরুল জাদুঘরের পাশেই বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন কার্যক্রম শুরু করেছে। এই কোর্সে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস এক্সসেস ও ইন্টারনেট এবং ই-মেইল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

আভা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শেখ সজীব বলেন, ‘বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে কম্পিউটারের দক্ষতা খুবই জরুরী। প্রাথমিকভাবে আমরা গ্রামীণ পর্যায়ের শিক্ষার্থীদের দক্ষভাবে গড়ে তোলার জন্য এই উদ্যোগ নিয়েছি। খুব শীঘ্রই এর পরিসীমা বিস্তৃতি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্ব সাধারণের জন্য সুযোগ করে দেওয়া হবে। যা ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সুদূর প্রসারী ভূমিকা রাখবে।’

প্রসঙ্গত, ২০১৫ সালে তথ্য প্রযুক্তিগত অনগ্রসরতা দূরীকরণের জন্য এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আভা ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করে। ফাউন্ডেশনটি শুরু থেকেই সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে আসছে।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম