রাবিতে ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে বহিষ্কার ৩

রাবি প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৭, ১৯:৪১আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৯:৪৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে তিনজন ভর্তিচ্ছুকে বহিষ্কার করা হয়েছে। উত্তরপত্রে একই রোল নম্বর লেখায় দুজনকে এবং আধাঘণ্টা পর্যন্ত উপত্তরপত্রে কোনও বৃত্ত ভরাট না করা ও মোবাইল ফোন কাছে রাখায় আরেকজনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে ‘ডি’ ইউনিটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবন থেকে তাদের আটক করা হয়।

বহিষ্কৃতরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকার আরমান আলী সরদারের ছেলে রাশেদ আলী ও একই জেলার সাঁথিয়া উপজেলার আত্রাইশুকা এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে সাইফুল ইসলাম এবং নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে নাজমুল হক। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

প্রক্টর দফতর সূত্রে জানা যায়, রাশেদ আলীর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার রোল নম্বর ১৮১৬৭ ও সাইফুল ইসলামের রোল নম্বর ১৮১৬১। কিন্তু তারা দুজনই উত্তরপত্রে রোল নম্বর লেখে ১৮১৬১। আর নাজমুল হককে পরীক্ষা শুরু হওয়ার আধা ঘণ্টা পর্যন্ত উত্তরপত্রে কোনও বৃত্ত ভরাট না করা এবং সঙ্গে মোবাইল ফোন রাখায় পরীক্ষায় হলে দায়িত্বরত শিক্ষকরাই তাকে বহিষ্কার করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, দায়িত্বরত শিক্ষকরা তাদের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করে। তাদের বহিষ্কার করে উত্তরপত্র বাতিল করা হয়েছে। পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম