হাবিপ্রবিতে শিক্ষকদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

হাবিপ্রবি প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৭, ১৮:০৯আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১৮:১৫

হাবিপ্রবিতে শিক্ষকদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী শিক্ষকদের যোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দশ দিনব্যাপী স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

হাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের উদ্যোগে ও হেকেপ প্রকল্পের অর্থায়নে রিসার্চ মেথোডোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু.আবুল কাসেম উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন,‘বিশ্ববিদ্যালয় পর্যায়ের একজন ভাল শিক্ষকের কাজ শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাকে হতে হবে একজন দক্ষ গবেষকও। আপনারা ১০ দিনব্যাপী রিসার্চ মেথোডোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ করে যে প্রায়োগিক জ্ঞান লাভ করেছেন, আশা করি তা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিবেন।’

পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. সাইফুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম । অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার।

প্রসঙ্গত, ১৭ অক্টোবর থেকে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে ২৬ অক্টোবর সমাপ্ত হয়। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের