শেকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল বক্স বিতরণ

শেকৃবি প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৭, ১৭:১০আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৭:১৮
image

ডিপার্টমেন্ট অব সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি’র উদ্যোগে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল বক্স বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় শেখ কামাল ফ্যাকাল্টি বিল্ডিংয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ডা. মোঃ রাসেদুল ইসলাম।

শেকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল বক্স বিতরণ

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সেকান্দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল হক বেগ এবং অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির ব্যক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘ হাতে কলমে জ্ঞান অর্জনের জন্য সার্জিক্যাল বক্স শিক্ষার্থীদের জন্য অপরিহার্য। আমারা আশাবাদী আমাদের শিক্ষার্থীরা সঠিক শিক্ষা অর্জন করে দেশের লাইভস্টক সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

এতে আরও উপস্থিত ছিলেন ইন্সেপ্টা ফার্মাসিটিক্যালস লিমিটেডের অ্যানিম্যাল হেলথ ডিভিশনের হেড অব সেলস ডা. মোঃ নজরুল ইসলাম শাওন, প্রক্টর অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন, অধ্যাপক ড. মোঃ মোফাজ্জল হোসেন, অধ্যাপক ড. লাম ইয়া আসাদ, সহকারী অধ্যাপক ডা: কেবিএম সাইফুল ইসলাম, সহকারি অধ্যাপক উদয় কুমার মোহন্ত, সহকারি অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ আফতাবুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ মহব্বত আলী, সহকারী অধ্যাপক ডা. সাজেদা সুলতানা, সহকারী অধ্যাপক রুপালি আক্তার, সহকারী অধ্যাপক ড. এএম শাহাবুদ্দিন, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

উপস্থিত ব্যক্তিরা ভেটেরিনারিয়ানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আলোচন করেন। তারা আরও বলেন কম্বাইন্ড ডিগ্রিধারী এই ভেটেরিনারিয়ানরাই আমাদের দেশের পোল্ট্রি ও লাইভস্টক সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে পারে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম