নোবিপ্রবির এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৭, ২০:৩৯আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ২০:৪৯

নোবিপ্রবির এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নোবিপ্রবি ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে ২৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩১০ আসনের বিপরীতে ১৯ হাজার ৭৩০ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে ৬২ জন। আর বি ইউনিটের অধীন ৩৫৫ আসনের বিপরীতে আবেদন করে মোট ১৬ হাজার ৫১৪ জন পরীক্ষার্থী। এতে প্রতি আসনের জন্য লড়াই করে ৪৬ জন। আজকের অনুষ্ঠিত উভয় ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর উপস্থিতি ছিল শতকরা ৭৫ ভাগ।

আজ পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম অহিদুজ্জামান, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হুমায়ুন কবির, আসন বিন্যাস কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. ইউছুফ মিঞা ও পরীক্ষা পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আশরাফুল আলমসহ উচ্চ পর্যায়ের একটি ভিজিল্যান্স টিম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বলেন, ‘নোবিপ্রবি পরিবারের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি স্থানীয় প্রশাসনের সহায়তায় অত্যন্ত মান সম্পন্নভাবে ও যত্নসহকারে এ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।’

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান