শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ইংরেজিতে উপস্থিত বক্তৃতা বিষয়ক প্রতিযোগিতা ‘স্পিকার্স হান্ট’ আগামী ১০ ও ১১ নভেম্বর অনুষ্টিত হবে। ‘এ কনটেস্ট অন এক্সটেম্পর’ এই স্লোগানে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য চর্চা বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব’।
ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহির মাহমুদ জানান, এ প্রতিযোগিতা দুই রাউন্ডে অনুষ্ঠিত হবে। ১০ নভেম্বর প্রথম রাউন্ড থেকে বাছাইকৃতরা ১১ নভেম্বর ২য় রাউন্ডে অংশগ্রহণ করবে। এদের মধ্য থেকে সেরা ৩ জনকে পুরস্কৃত করা হবে।
স্পিকার্স ক্লাবের সভাপতি মহিউদ্দিন রুবেল জানান, প্রতিযোগিরা নির্ধারিত বিষয়ে নির্দিষ্ট সময়ে উপস্থিত বক্তৃতা প্রদান করবেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে সিলেট আনন্দনিকেতন স্কুলের ফ্যাকাল্টি কো-অর্ডিনেটর জন পল সার্জেন্ট, শাবির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলমগীর তৈমুর, সিলেট নর্থ ইস্ট ইউনিভার্সিটির প্রায়োগিক সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের প্রধান তানভীর আহমেদ চৌধুরী ও লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সিনিয়র লেকচারার আহসান তোহেল প্রমুখ থাকবেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে স্থাপিত বুথ থেকে রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করা যাবে। রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।








