বশেমুরবিপ্রবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৭, ১৮:২৭আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১৮:৩১

বশেমুরবিপ্রবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড.ফারাহা নেওয়াজ উপস্থিত ছিলেন। এসময় তিনি আমেরিকা ও অস্ট্রেলিয়ায় থাকাকালীন তার গবেষণার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন এবং উচ্চশিক্ষার জন্যে স্কলারশিপ পাওয়াসহ শিক্ষার্থীদের দেশের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান তানিয়া আফরিন তন্বী ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষিকা সনিয়া আজাদ প্রমুখ সেমিনারে উপস্থিত ছিলেন।

লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান তানিয়া আফরিন তন্বী বলেন, ‘ভবিষ্যতের ক্যারিয়ার উন্নয়নের জন্য এ রকম সেমিনার প্রতিটি শিক্ষার্থীদের জন্য সুফল বয়ে আনবে।’

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম