নোবিপ্রবির সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৭, ১৮:৫৭আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১৯:০৪

নোবিপ্রবির সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) নোবিপ্রবি ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরের বিভিন্ন কেন্দ্রে একযোগে বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার সি ইউনিটের পরীক্ষায় ২২০ আসনের বিপরীতে ৫ হাজার ১১৭ জন পরীক্ষার্থী আবেদন করে। প্রতি আসনের বিপরীতে ২৪ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। আর ‘ডি’ ইউনিটের অধীন ২৮০ আসনের বিপরীতে আবেদন করে ৬ হাজার ১৮০ জন পরীক্ষার্থী। এতে প্রতি আসনের বিপরীতে ২২ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। আজকের অনুষ্ঠিত উভয় ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর উপস্থিতি ছিল শতকরা প্রায় ৭৯ ভাগ।

ভর্তি পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম অহিদুজ্জামান, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হুমায়ুন কবির, আসন বিন্যাস কমিটির আহ্বায়ক ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. ইউছুফ মিঞা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ও পরীক্ষা পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আশরাফুল আলমসহ উচ্চ পর্যায়ের একটি ভিজিল্যান্স টিম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম