নোবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ

নোবিপ্রবি প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৭, ২০:২০আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ২০:২৯

নোবিপ্রবি কথা কাটাকাটির জের ধরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ চলছে। এ ঘটনায় আরফান নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুশফিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহত  আরফান কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

নোবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় ক্যাম্পাসের পাশে টংয়ের দোকানে স্থানীয় ছেলেদের সঙ্গে আরফানের কথা কাটাকাটি হয়। এ নিয়ে স্থানীয়রা আরফানকে মারধর করেছে বলে খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। পরে শিক্ষার্থীরা স্থানীয়দের ধাওয়া করে। এ সময় স্থানীয়রা দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া করে। এ ঘটনার পর রবিবার সন্ধ্যা থেকে সোনাপুর জিরো পয়েন্ট থেকে ক্যাম্পাস পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুশফিকুর রহমান জানান,ক্যাম্পাসে বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর ছাত্রীরা রাস্তায় আটকা পড়েছিল, তাদের নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাস অভিমুখী রাতের বাসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন প্রক্টর।

শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে এবং শিক্ষার্থীরা বাইরে অবস্থান করছে।

/এমডিপি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম