হাবিপ্রবির ভর্তি পরীক্ষায় ২ ভুয়া পরীক্ষার্থী আটক

হাবিপ্রবি প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৭, ২০:৪০আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ২০:৪৩

হাবিপ্রবির ভর্তি পরীক্ষায় ২ ভুয়া পরীক্ষার্থী আটক দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম দিনের ভর্তি পরীক্ষায় দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ নভেম্বর) পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

হাবিপ্রবি প্রক্টর ড. মো. খালেদ হাসান বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, মমতাসিম বিল্লাহ (২৫)ও আব্দুল্লাহ আল মামুন (২১)। তাদের মধ্যে মমতাসিম বিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার্সের ছাত্র এবং আব্দুল্লাহ আল মামুন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম বর্ষের ছাত্র।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রবিবার সকালে প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে একজন এবং ২য় শিফটে পরীক্ষা চলাকালে আরেকজনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঢাবির মমতাসিম বিল্লাহকে ৩০ দিন ও বেরোবির আব্দুল্লাহ আল মামুনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য, ২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায়ও চারজন পরীক্ষার্থীকে আটক করা হয়।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম