ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ফার্মেসি বিভাগের ৪৩তম ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিলো অ্যালামনাই অ্যাসোসিয়েশন এক্স ফার্মেসি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ইউএপি (ইপিএসএ)।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়য়ের ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূইয়া, ফার্মেসি কাউন্সিল বাংলাদেশের উপ সচিব এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ইপসা) সভাপতি মুহাম্মাদ মাহবুবুল হক, সহসভাপতি এবং সহযোগী অধ্যাপক আইরিন দেওয়ান, সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহরিয়ার, কোষাধ্যক্ষ ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডেপুটি ম্যানেজার সামসুল আলম রিপন উপস্থিত ছিলেন।
এ সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মাদ মাহবুবুল হক উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যেহেতু ফার্মেসি শিক্ষা একটি পেশাগত শিক্ষা সুতরাং এখন থেকেই প্রতিটি শিক্ষার্থীকে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, নিয়মিত পড়াশোনা এবং সেবার মনোভাব নিজেদের মধ্যে ধারণ করতে হবে। এলামনাই অ্যাসোসিয়েশন ইপসা সব সময় শিক্ষার্থীদের পাশে থাকবে বলে তিনি শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেন।








