গ্লোবাল এক্সেস এশিয়া (জিএএ) কোর্স বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বুধবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। এসময় তিনি বলেন, ‘বিশ্বায়নের এই যুগে প্রত্যেক শিক্ষার্থীর উচিত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার সম্পর্কে জানা। সর্বাধুনিক প্রযুক্তি ও ইংরেজি না জানলে এই যুগে ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো সম্ভব নয়।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গুগল ক্লাসরুমের মাধ্যমে ক্লাস করে সর্বোচ্চ প্রতিক্রিয়া দেখানোর জন্য প্রথম পুরস্কার লাভ করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো.ইমরান হোসেন এবং একই বিভাগের শিক্ষার্থী মো.শাহিদুল ইসলাম দ্বিতীয় পুরস্কার লাভ করেন। তৃতীয় পুরস্কার লাভ করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. শাওন মোল্লা। এছাড়াও অনুষ্ঠানে সফলভাবে কোর্স সম্পন্নকারী বিভিন্ন বিভাগের ৬৩ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক, বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম, গবেষণা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. কবিরুল ইসলাম ও স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান প্রমুখ উপন্থিত ছিলেন।








