ইউএপিতে দুই দিনব্যাপী প্রোগ্রামিং প্রতিযোগিতা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৭, ২০:৩২আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ২০:৪০

ইউএপিতে দুই দিনব্যাপী প্রোগ্রামিং প্রতিযোগিতা রাজধানী ঢাকার গ্রিন রোডে অবস্থিত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হচ্ছে ২ দিনব্যাপী এসিএম-আইসিপিসি (আন্তর্জাতিক প্রোগ্রামিং কনটেস্ট) ঢাকা আঞ্চলিক প্রতিযোগিতা। শুক্রবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়য়ের নিজস্ব ক্যাম্পাসে কম্পিউটার বিজ্ঞান ও প্রোকৌশল বিভাগের আয়োজনে এ প্রতিযোগিতার অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের  চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের (আইসিটি) সচিব সুবীর কিশোর চৌধুরী, সাবেক ই্উএপির উপাচার্য অধ্যাপক এমিরিটাস আব্দুল মতিন পাটোয়ারী এবং ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের কাইয়ুম রেজা চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘এসিএম-আইসিপিসি আয়োজিত এই প্রতিযোগিতা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ দলভিত্তিক প্রোগ্রামিং প্রতিযোগিতা। এসব বৈশ্বিক প্রতিযোগিতার মাধ্যমেই দক্ষ প্রোগ্রামার খুঁজে বের করা সম্ভব, যারা আগামীর ডিজিটাল বাংলাদেশ গড়ার গতিকে আরও ত্বরান্বিত করবে।’

প্রতিযোগিতার কো-অরডিনেটর অধ্যাপক ড. বিলকিস জামাল ফেরদৌসী বাংলা ট্রিবিউনকে জানান, এ বছর প্রতিযোগিতায় ইউএপি থেকে মোট চারটি দল অংশগ্রহণ করবে।

দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এবং বিশেষ অতিথি হিসেবে বিসিসির পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল কবির ও ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরী।

প্রসঙ্গত, আগামী ১৫-২০ এপ্রিল এসিএম-আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনাল-২০১৮ চীনের বেইজিং এর পিকিং বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের