রাবি সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় ইবি প্রেসক্লাবের নিন্দা

ইবি প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৭, ১৮:৩০আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৮:৩৭

ইসলামী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুগান্তর প্রতিনিধি এবং রাবিসাসের সভাপতি হাসান আদিবের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে নিন্দা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ইবি প্রেসক্লাব। সোমবার (২০ নভেম্বর)প্রেসক্লাব সভাপতি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

ইবি প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পথে প্রতিবন্ধতা। হামলা মামলার ভয় দেখিয়ে চক্রান্তকারীরা স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করার চেষ্টা করলেও সফল হবে না। তাই আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একইসঙ্গে এ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, ৯ নভেম্বর এসএ টিভিতে প্রচারিত প্রতিবেদন এবং ১০ নভেম্বর দৈনিক যুগান্তরে ‘রাবি ও রুয়েটে ইয়াবা ব্যবসায় ৪৪ শিক্ষক শিক্ষার্থী কর্মচারী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। কিস্তু প্রকাশিত সংবাদের প্রতিবাদ কিংবা সত্যতা চ্যালেঞ্জ না করে হয়রানির উদ্দেশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসান আদিব, এসএ টিভির রাজশাহী প্রতিনিধি জিয়াউল গণি সেলিম এবং এসএ টিভির ক্যামেরা পার্সন আবু সাইদের নামে পৃথক দুটি মামলা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল আউয়াল মিল্টন ও সাংগঠনিক সম্পাদক মুশফিক তন্ময়।

 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম