ইস্ট ওয়েস্টে ডিজিটাল মার্কেটিং প্রতিযোগিতা ‘এনালিটিক্স’

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৭, ১৫:০৩আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৫:১১

ইস্ট ওয়েস্টে ডিজিটাল মার্কেটিং প্রতিযোগিতা ‘এনালিটিক্স’ নতুন প্রজন্মকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালোভাবে পরিচিত করানো এবং অভ্যস্থ করার প্রচেষ্টায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেলো আন্তঃবিশ্ববিদ্যালয় ডিজিটাল মার্কেটিং প্রতিযোগিতা ‘এনালিটিক্স-২০১৭’ এর ওয়ার্কশপ। বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ মার্কেটিং ক্লাবের আয়োজনের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আর এই প্রতিযোগিতার পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে অনলাইন নিউজ পেপার বাংলা ট্রিবিউন।  

ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডক্টর ফখরুল আলম এবং ইগলু আইসক্রিমের ব্র্যান্ড ম্যানেজার সুমিত চক্রবর্তী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ডক্টর ফখরুল আলম ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্রিয়েটিভ মার্কেটিং ক্লাবের সম্মানিত মডারেটর তানভির কবির এবং মিসেস নাঈমা সুলতানা বক্তৃতা দেন।

ওয়ার্কশপটি পরিচালনা করেন ডিজিটিল মার্কেটিং এজেন্সি ‘এনালাইজেন’ এর সহ প্রতিষ্ঠাতা রিদওয়ান হাফিজ, চেয়ারম্যান মোহাম্মদ রিসালাত সিদ্দিকি, তুরুস আয়মান ও জায়মা তাহসিন। এসময় বক্তারা শিক্ষার্থীদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রসঙ্গত,  প্রতিযোগিতায় দেশের প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ১০০টিম অংশ গ্রহণ করছে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায় অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর।

 

 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম