ডিউক অব এডিনবার্গ’স পুরস্কার পেলেন ইউল্যাবের ২০ শিক্ষার্থী

ইউল্যাব প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৭, ১৪:৫২আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৪:৫৭

ডিউক অব এডিনবার্গ’স পুরস্কার পেলেন ইউল্যাবের ২০ শিক্ষার্থী চলতি বছর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ২০ শিক্ষার্থী পেলেন ডিউক অব এডিনবার্গ’স পুরস্কার। বছরজুড়ে বিভিন্ন ধরনের সামাজিক কাজ, সেচ্ছাসেবী কর্মকাণ্ড এবং অ্যাডভেঞ্চার মূলক কাজে পারদর্শিতার ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়। এবার তিন বিভাগের পুরস্কারের মধ্যে বিশজনই পেয়েছে স্বর্ণপদক।

ব্রিটিশ হাই কমিশন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানের ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা প্রফেসর ইমরান রহমানের হাতে পুরস্কার তুলে দেন এসেক্সের প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী রানী সোফি। এসময় তিনি বলেন,‘এই পুরস্কার বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্কলারশিপ পেতে অনেক ভূমিকা রাখবে। এছাড়াও এ পুরস্কার আন্তর্জাতিক সংস্থাগুলোতে চাকরির ক্ষেত্রেও প্রাধান্য দেওয়া হয়।’

এসময় রানী সোফি পুরস্কারজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তরুণদের ওপর এই পুরস্কার কী ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেকও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইউল্যাব দীর্ঘদিন ধরে ডিউক অব এডিনবার্গের সদস্য এবং বেসরকারি বিশ্ব বিদ্যালয়গুলোর মধ্যে ইউল্যাব থেকে সবচেয়ে বেশি সদস্য নিয়োগ করা হয়।  

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক