আনন্দ শোভাযাত্রায় ইউল্যাব

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৭, ১৮:২৬আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৮:২৯

আনন্দ শোভাযাত্রায় ইউল্যাব ইউনেস্কো কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ায় শনিবার (২৫ নভেম্বর)  সারাদেশে আনন্দ শোভাযাত্রা ও সরকারিভাবে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করা হয়। বেলা ১২টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুরু হয়। শ্রদ্ধা জানানোর পর ধানমন্ডি ৩২ নম্বর থেকে  শোভাযাত্রাটি শুরু হয়ে দুপুর ১টার দিকে  সোহরাওয়ার্দীতে গিয়ে শেষ হয়।

এ উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের  (ইউল্যাব) উপাচার্য প্রফেসর জহিরুল হকের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা ইউল্যাবের ধানমন্ডি ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছায়।

ইউল্যাবের শিক্ষার্থী এবং কর্মকর্তারা জাতির পিতার ভাষনের বিভিন্ন অংশ সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে সেখানে অবস্থান করেন। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ভাষনের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম