শাবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা

শাবি প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৭, ১৯:৪৬আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৯:৫০

শাবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তিন দিনব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালা সমাপ্ত হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদানের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ দিতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের উদ্যোগে এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সমন্বয়ে কর্মশালাটির আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীর কর্মশালায় সভাপতিত্ব করেন। প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বি পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মশালায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মনসুর, সহ-সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ, যুগ্ম সম্পাদক সাইফ সায়েম প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন,‘পেশাগত দক্ষতা অর্জনে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংবাদিকদের জন্য এ ধরনের কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

শাবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বি বলেন, ‘ক্যাম্পাস সাংবাদিকদের সাংবাদিকতা সম্পর্কিত তাত্ত্বিক জ্ঞান সমৃদ্ধিকরণ এবং সংবাদকর্মীদের গুণগত মান বাড়াতে পিআইবি’র এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’

পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর বলেন,‘ক্যাম্পাসে কর্মরত সংবাদকর্মীদের জন্য পিআইবি এ ধরনের উদ্যোগ নিতে পেরে আনন্দিত।’  এসময় তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, ২৪ নভেম্বর (শুক্রবার) থেকে এ কর্মশালা শুরু হয়। ওইদিন রিসোর্স পার্সন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান, শনিবার চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক মীর মাসরুর জামান, রবিবার মোহনা টিভির বার্তা রহমান মুস্তাফিজ উপস্থিত ছিলেন।

কর্মশালায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন জাতীয়, স্থানীয় দৈনিক ও অনলাইনে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এবং এমসি কলেজে কর্মরত সাংবাদিকরাসহ ৩৫ জন অংশগ্রহণ করেন। 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম