বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শ্রদ্ধা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৭, ১৬:২৭আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১৬:৩১

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শ্রদ্ধা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যালয়ের (জাককানইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। নবনিযুক্ত উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব গ্রহণের পর আজ  সোমবার (২৭ নভেম্বর) সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো.হুমায়ুন কবীর, প্রক্টর জাহিদুল কবীর, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো.নজরুল ইসলাম,কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুশাররাত শবনম, শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক তপন কুমার সরকার,সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম, অগ্নিবীণা ও দোলনচাঁপা হলের প্রভোস্ট, উপ-পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুর রহমান এবং শিক্ষক ও কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ১৫ নভেম্বর সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক