রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে এস এম মাসুদুর রহমান মিঠুকে সভাপতি ও মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ আগামী এক বছরের জন্য ১৪ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির সহ-সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন গৌতম রায়, আসিফ ইবনে আমেজ মিম, সারাফাত খান ও আবির আহমেদ মিথেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহমুদুল হাসানর সোহেল, চৈতি দে পূজা, রুদ্রনাথ টুটন ও আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে সোনিয়া নাসরিন সুমি, মাইনুল আজম সোহাগ, হাবিবুর রহমান ও আজমীর তুলির নাম ঘোষণা করা হয়।








