মেধাতালিকায় দ্বিতীয় হয়েও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না বৃষ্টি

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৭, ১৪:২৬আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৪:২৮

মেধাতালিকায় দ্বিতীয় হয়েও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না বৃষ্টি ভর্তি পরীক্ষার মেধাতালিকায় দ্বিতীয় হয়েও টাকার অভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ভর্তি হতে পারছেন না খুলনা সদরের রায়পাড়া এলাকার মেধবী শিক্ষার্থী বৃষ্টি সাহা।

এবারের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বৃষ্টি সাহা ‘ডি’ ইউনিটে মেধাতালিকায় দ্বিতীয় হয়েছেন। শুধু তাই নয়, একই বিশ্ববিদ্যালয়ের ‘ই’ ইউনিটেও তিনি ৪৪৩তম স্থান লাভ করেছেন। তার বড় ভাই সুমন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

বৃষ্টি সাহা বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এতদিন টিউশনি করে পড়ালেখার খরচ চালিয়েছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এখন দরকার ১৫ হাজার টাকা। ১৯ ডিসেম্বরের মধ্যেই ভর্তি হতে হবে। কিন্তু এই টাকা তো আমার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব না।’

বৃষ্টি আরও বলেন, ‘পারিবারিক অসচ্ছলতার কারণে কয়েক বছর আগে গ্রামের শেষ ভিটেও বিক্রি করে দেওয়া হয়। এখন আমরা খুলনা সদরের রায়পাড়ার একটি বাসায় ভাড়া থাকি। বাবা সামান্য বেতনে একটি হোটেলে কাজ করেন। তা দিয়ে আমাদের প্রতিদিনের খাবারের সংস্থান করাই কঠিন হয়ে পড়ে। এই অবস্থায় কেউ সহায়তা না করলে আমার পক্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব না।’

বৃষ্টি সাহাকে সহায়তা করতে চাইলে যোগাযোগ করতে পারেন তার বড় ভাই সুমন সাহার সঙ্গে। মোবাইল: ০১৭৪৭৬২২৮৮০।

/এমডিপি/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম