ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ডিজিটাল মার্কেটিং প্রতিযোগিতা ‘এনালিটিক্স-২০১৭’ বিজয়ী হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ‘টিম ফোরকাস্ট। প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় হয়েছে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইউ) ‘টিম ওয়াইলডিংস’ এবং ‘অগমেন্টেড রিয়ালিটি’। আর এ পুরো আয়োজনে মিডিয়া পার্টনার ছিল অনলাইন নিউজ পেপার বাংলা ট্রিবিউন।
প্রতিাযোগিতার চুড়ান্ত পর্বে প্রধান অতিথি হিসেবে ইগলু আইসক্রিম অ্যান্ড মিল্ক ইউনিটের সিইও জিএম কামরুল হাসান উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার বিচারক হিসেবে ‘এনালাইজেন'এর চেয়ারম্যান মোহাম্মদ রিসালাত সিদ্দিকি, মোহাম্মদ সাইমুম হোসেন, রাফায়াত আহমেদ, মোহাম্মদ আজিম হোসেন ও এএসএম ফেরদৌস হাসান নেভিল উপস্থিত ছিলেন। এসময় অনু্ষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বিচারকরা উপস্থিত শিক্ষার্থীদের সামনে ভবিষ্যত প্রজন্মের ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবহার এবং এর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী দল ইগলু আইসক্রিম অ্যান্ড মিল্ক ইউনিটে ইন্টারশিপের সুযোগ এবং নগদ এক লাখ বিশ হাজার টাকা পাচ্ছে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দল যথাক্রমে পঞ্চাশ হাজার ও ত্রিশ হাজার টাকা পাচ্ছে।
প্রসঙ্গত, ২২ নভেম্বর দেশের প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয়ের মোট ৮০টি দল অংশগ্রহণের মাধ্যমে এ প্রতিযোগিতা শুরু হয়।








