ইবির সি ইউনিটের ফল প্রকাশ

ইবি প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৭, ১৮:০৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৮:০৯

ইবির সি ইউনিটের ফল প্রকাশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাসের হার ১১ দশমিক ৪২ শতাংশ। শনিবার (৯ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন ইউনিট সমন্বয়কারী ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা।

ফলাফল হস্তান্তরের সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো.শাহিনুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিম বানু এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবার ‘সি’ ইউনিটে ৩৭৫টি আসনের বিপরীতে ১৭ হাজার ৪৭২জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১১ হাজার ৪২৭ জন। এদের মধ্যে ১ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

প্রসঙ্গত, মেধা ও অপেক্ষমান তালিকায় অবস্থান, বিষয়ভিত্তিক ও মোট প্রাপ্ত নম্বর ইত্যাদি ফলাফল সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) এ পাওয়া যাবে।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম