নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৩আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৬:০০

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক ভর্তিচ্ছুকে আটক করা হয়েছে। তার নাম সারেক মো. ইয়ানুর। রবিবার (১০ ডিসেম্বর) ভর্তি কার্যক্রমে প্রথম দিনে মৌখিক পরীক্ষায় দেওয়ার সময় তাকে আটক করা হয়।  

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রবিবার মৌখিক পরীক্ষায় গড়মিল থাকায় সাক্ষাৎকার দিতে আসা ওই শিক্ষার্থীকে আটক করেছে পরীক্ষা কমিটির সমন্বয়কারীরা।

আটক ইয়ানুর জানান,তিনি ভর্তি বাবদ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিগত কমিটির সাবেক প্রচার সম্পাদক ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তোফায়েকে ডাচবাংলা ব্যাংকের চেকের মাধ্যমে আড়াই লাখ টাকা দিয়েছেন।

ডি ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক মো. বখতিয়ার উদ্দিন বলেন,‘আমরা জালিয়াতির অভিযোগে  একজনকে আটক করেছি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর বলেন,‘বিষয়টি তদন্ত করে দেখা হবে। যারা জালিয়াতির সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা করা গ্রহণ করবে।’

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই ) কামরুল হাসান বলেন, ‘এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।’   

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম