ইবিতে ৬ দফা দাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর স্মারকলিপি

ইবি প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৭, ১৯:২৭আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৯:৩১

ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি ফিসহ বিভিন্ন খাতে ফি বাড়ানোর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। সোমবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বর্ধিত ভর্তি ফি কমানো, শিক্ষা খরচ সাধ্যের মধ্যে এনে সবাইকে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দান, শিক্ষাকে পণ্য হিসেবে গণ্য না করে মৌলিক অধিকার হিসেবে গণ্য করাসহ মোট ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে তারা।

জানা যায়, সোমবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর আহ্বায়ক মোরশেদ হাবিব, ছাত্র ফ্রন্টের সভাপতি (ভারপ্রাপ্ত) লিটন রায়, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত তিমির স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিগত বছরের তুলনায় এ বছর নতুন সেশন থেকে ভর্তি ফিসহ আনুষঙ্গিক খরচ তিনগুন বাড়িয়েছে। ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির মতো শিক্ষার ব্যয়ও বৃদ্ধি করা হয়েছে। এতো বড় অংকের টাকার বিনিময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি আমাদের হতভম্ভ করেছে। এতে শিক্ষার্থীরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম