জবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

জবি প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৭, ২১:০০আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ২১:০১

জবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫ তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৫ ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগের কর্মীদের চাপাতি, রড ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসের বাইরে মহড়া দিতে দেখা গেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ  সোমবার শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেলের কর্মীদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে তা মীমাংসা হলেও ক্যাম্পাস ছুটির পর সাধারণ সম্পাদক রাসেল গ্রুপের কর্মীরা সভাপতি তরিকুল গ্রুপের মিরাজকে পেটায়। এসময় তরিকুল গ্রুপের নাভিদ বিষয়টি মীমাংসা করতে গেলে তাকেও রড দিয়ে পেটায় রাসেলের কয়েকজন কর্মী। এতে তার মাথা ফেটে গেলে তাকে সুমনা হাসপালে ভর্তি করা হয়। পরবর্তীতে তরিকুল গ্রুপের কর্মীরা একত্রিত হয়ে রাসেল গ্রুপের কর্মীদের ধাওয়া দিলে তারা ক্যাম্পাসে আশ্রয় নেন। এসময় রাসেল গ্রুপের ২/৩ জনকে তরিকুলের কর্মীরা পেটান বলে জানা যায়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন,‘এ ঘটনায় যারা জড়িত তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এ ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ নিবো।’

এ বিষয়ে জানতে চাইলে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ক্যাম্পাস থেকে বের হওয়ার পর কে বা কারা মারামারি করেছে তা ঠিক জানিনা। তবে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আমরা প্রক্টর স্যারকে অনুরোধ করেছি জড়িতদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়ার জন্য।’

ওসি মশিউর রহমান বলেন,‘জবি ক্যাম্পাসে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। পরে ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি শান্ত করে। এখন ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোস্তফা কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্যাম্পাসে মারামারির কথা শুনেছি। তবে এখনও কেউ এ ব্যাপারে লিখিত অভিযোগ দেয়নি। এ কারণে আমরা কোন সিদ্ধান্ত নিতে পারছি না। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম