ডিজিটাল ওয়ার্ল্ড পুরস্কার পেলো শাবি

শাবি প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৭, ২০:৫৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ২১:০০

ডিজিটাল ওয়ার্ল্ড পুরস্কার পেলো শাবি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বপ্রথম ডিজিটাল ওয়ার্ল্ড পুরস্কার জিতলো সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এর অধীনে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ পুরস্কার প্রদান করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইআইসিটি) খাতে বিশেষ অবদানের জন্যে প্রথমবার এ পুরস্কার জিতলো শাবি।

শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ তথ্য ও প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার প্রাপ্তির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। উচ্চ শিক্ষা ক্ষেত্রে পুরস্কার প্রদানের জন্য সেরা ডিজিটালাইজড আইসিটি শিক্ষায় অবদান ও প্রযুক্তি ব্যবহারের উৎকর্ষতা বিবেচনায় শাবিকে সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথমবারের মতো মনোনীত করা হয়।

শাবিতে প্রথমবারের মতো ২০০৯-১০ সেশনে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে মুঠোফোনে এসএমএস পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চালুর পাশাপাশি দেশের প্রথম বাংলা সার্চ ইঞ্জিন পিপীলিকা, প্রথম সামাজিক রোবট রিবো, ড্রোন, ই-পেমেন্ট সিস্টেম চালু করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়।

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম