ইউল্যাবে ফটো কনটেস্টের পুরস্কার বিতরণী

ইউল্যাব প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৭, ১৩:৫১আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৫

ইউল্যাবে ফটো কনটেস্টের পুরস্কার বিতরণী বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ফটো কনটেস্ট-২০১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকালে ধানমণ্ডিতে অবস্থিত ইউল্যাবের প্রধান ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন,‘এই বছরের ফটো কনটেস্টে আমি খুবই বিমোহিত হয়েছি এবং গত বছরের থেকে এই বছরের ছবিগুলো অনেক বেশি আকর্ষণীয় হয়েছে।’

ইউল্যাবে ফটো কনটেস্টের পুরস্কার বিতরণী এছাড়াও অনুষ্ঠানে ইউল্যাবের উপাচার্য এ এইচ এম জহিরুল হক বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে উপাচার্য এবং প্রধান অতিথি কনটেস্টে অংশগ্রহণকারী ১২ জনের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম