বিনা প্রতিদ্বন্দ্বিতায় নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক নির্বাচিত

নোবিপ্রবি প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৮আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৬:০৪

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শক্তি পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে। এতে সভাপতি হিসেবে ফিসারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক হিসেবে ওশানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক এম গোলাম মোস্তফা নির্বাচিত হয়েছেন।

বুধবার (২০ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আব্দুর রশিদের সভাপতিত্বে নোবিপ্রবি শিক্ষক সমিতি-২০১৮ যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের জন্য নির্বাচন কমিশনাররা এক সভায় মিলিত হন। এবার নির্বাচনে প্রার্থীদের পদগুলোতে একের অধিক প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন বৃহস্পতিবার ২১ (ডিসেম্বর)ভোট গ্রহণের প্রয়োজনীয়তা মনে করেনি।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক নির্বাচিত কমিটির অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি পদে এগ্রিকালচার বিভাগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. গাজী মো.মহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফিসারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান, কোষাধ্যক্ষ পদে আই আই টি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ভুঁইয়া, প্রচার সম্পাদক পদে ইএসডিএম বিভাগের তনুজা বড়ুয়া, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে অর্থনীতি বিভাগের প্রভাষক মো.শফিকুল ইসলাম। এছাড়া সদস্য পদে সিএসটিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদ আক্তার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আফসানা মৌসুমী, বিজিই বিভাগের সহকারী অধ্যাপক নূরের ছফা ইস্কান্দার শাহজাদা, বিএলডব্লিউএস বিভাগের প্রভাষক এইচ এম মুস্তাফিজুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষে নির্বাচিত পরিষদের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বরর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এদিকে নবনির্বাচিত শিক্ষক সমিতিকে নোবিপ্রবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম