বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) দুই দিনব্যাপী ‘রিফিউজিস ইন দ্য পাবলিক ইমাজিনেশন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও মানবিক বিভাগের আয়োজনে ২২ ও ২৩ ডিসেম্বর ধানমণ্ডিতে অবস্থিত ইউল্যাব ক্যাম্পাসে এ সম্মেলনের আয়োজন করা হয়।
২২ ডিসেম্বর (শুক্রবার) সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। ওই দিন সম্মেলনের প্রথম সেশনে ইন্ডিয়ান ইন্সটিটিউটের অব টেকনোলোজির হিউম্যান ও সোশাল সাইন্সের অধ্যাপক ড.আঞ্জালি গেরা রয় মাইগ্রেসন, মবিলিটি ও ইমবিলিটি সম্পর্কে আলোচনা করেন। এরপরের সেশনে আন্তর্জাতিক মুদ্রাতহবিল, পাবলিক ইমিগ্রেসন, পাবলিক ইমেজিনেসন এবং সাংস্কৃতিক পরিবর্তন নিয়ে আলোচনা করেন ড.নিয়াজ জামান, ড. আঞ্জালি গেরা রয়, ড. ফকরুল আলম, ড. দেবযানী শেন গুপ্ত, ড. পারউন হাসান, ড. রাজিয়া সুলতানা খান, ড. ফেরদৌস আজিম, অধ্যাপক আফসানা চৌধুরী এবং ড. মঞ্জুরুল ইসলাম।
দ্বিতীয় দিন ২৩ ডিসেম্বর (শনিবার)সম্মেলনে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. দেবযানী শেনগুপ্ত তার ‘অ্যান ইনক্লেভস মারগিনাল লিভস সেলিনা হোসেন’স ভূমি ও কুসুম ২০১০’ শীর্ষক পেপার উপস্থাপন করেন। এছাড়াও সেশনে মাইগ্রেন্ট ভয়েস, রোহিঙ্গাদের মধ্যে পরিচয়পত্র এবং তাদের অনুপ্রবেশ নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনের শেষের দিনে বক্তব্য রাখেন অধ্যাপক ড.সলিমুল্লাহ খান। এসময় তিনি ‘অয়ান অ্যান্ড অনলি ফিগার অব দ্যা রেফিউজ’ বিষয় নিয়ে আলোচনা করেন।








